দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ মো. মামুনুর রশীদ (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার করা ১ কেজি ১৮৫ গ্রাম ওজনের স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা।
শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর-শালুয়া মাঠ এলাকার একটি ধানক্ষেত থেকে তাকে আটক করা হয়। মামুনুর রশীদ পাঁচবিবি উপজেলার কোতয়ালীবাগ এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, হাটখোলা বিওপির সদস্যরা ওই এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহভাজন হিসেবে মামুনুর রশীদকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ধানক্ষেতের কাদার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এমএস/